এই সুন্দর পৃথিবী

সুন্দর পৃথিবীতে কত ফুল কত গাছ কত পাখি দেখা যায় | একবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যখন চোখ মেলে দুনিয়াটা দেখি তখন মনে হয় সত্যি কি অদ্ভুত সব কিছু | ঠিক যেমন একটা মেঘ হঠাৎ করে ভেসে আসে আর বৃষ্টি হয়ে হারিয়ে যায় ঠিক তেমনি একটা গাছ হঠাৎ জন্মায় , একটা পাখি হঠাৎ গান গেয়ে ওঠে আর হঠাৎই সব হারিয়ে যায় | আমরা মানুষরাও অন্য কিছু নই | আমরাও হঠাৎ -ই আসি এই পৃথিবী তে আর হঠাৎ-ই হারিয়ে যাই | পৃথিবীতে মানুষ অনেক কিছুই তৈরী করেছে , কিন্তু ধংস করেছে বেশি | আজ মানুষের তৈরী সব রকম যন্ত্রেই মানুষেরই মৃত্যু হচ্ছে সব থেকে বেশি | মানব সভ্যতার গোড়া থেকেই শুরু হয়েছিল যুদ্ধ নামক ধ্বংস লীলা | মানব সভ্যতা
যত অগ্রসর হয়েছে ততই যুদ্ধের আকার বড়ো থেকে আরও বড়ো হয়েছে | শুধু এক একটা দেশের মধ্যে যেই যুদ্ধ একদিন সীমাবদ্ধ ছিল সেই যুদ্ধ বিশ্বযুদ্দ্ব হয়ে দু বার ঝড় তুলেছে মানব সভ্যতার ওপর | আমার খুব জানতে ইচ্ছা করে যে এই যুদ্ধ , এই ধংস কেন !

Leave a Reply